গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারী নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। এরা হলেন, উপজেলার দরবস্ত ইউনিয়নের অবিরামপুর গ্রামের বেলাল হোসেন (৫২) ও পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি গ্রামের সেজেকা বেগম (৫০)। এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
 
জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অভিরামপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন বেলাল ও সেজেকা। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় ওই দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। এবং শিশুসহ ওই মাইক্রোবাসের দুই যাত্রী আহত হন।
 
ইত্তেফাক/এএসএমইউ