ঢাকার দোহারে নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরো এক শিশু নিখোঁজ হয়েছে। মৃত আরাফাত হোসেন (১০) লটাখোলা গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় তানশীরুল ইসলাম ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। নিখোঁজ বর্ষা আক্তার (৯) একই গ্রামের আব্দুস সোবহানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে নেমে বর্ষা ও আরাফাত ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ডুবুরিরা সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে আরাফাতের লাশ উদ্ধার করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
