সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫২
সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ছয় কর্মী রয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ