মধুখালীতে ৮০০ পরিবার বিদ্যুৎ-সুবিধার আওতায়

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩০
ফরিদপুরের মধুখালী উপজেলার মগচামী ইউনিয়নে এক কোটি নয় লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়ের নতুন বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে করে চারটি গ্রামের আট শ পরিবার বিদ্যুৎ-সুবিধার আওতায় এসেছে। গ্রামগুলো হলো, মেগচামী, গোপিনাথপুর, শিবপুর ও মধুপুর।
 
বুধবার রাতে মেগচামী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পল্লি বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি মো. আজিজুর রহমান।
 
এতে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জমান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মেগচামী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম মৃধা ও সাধারণ সম্পাদক প্রভাষ চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ও ফরিদপুর পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রাম শংকর রায় উপস্থিত ছিলেন মধুখালী।
 
ইত্তেফাক/এএসএমইউ