সেভেন্টিওয়ান পিক্স এর ছবি প্রদর্শনী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৩
দেশের প্রথম ফটোগ্রাফি ই কমার্স সাইট সেভেন্টিওয়ানপিক্স ডট কম (71Pix.com) একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। ওয়ার্ডস অফ লাইট (Words of Light) শিরোনামের প্রদর্শনী আগামী ৩-৫ নভেম্বর চলবে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে।
 
আলোকচিত্রীরা সেভেন্টিওয়ান পিক্সের ওয়েবসাইটেরমাধ্যমে ৭ সেপ্টেম্বর, থেকে ১ অক্টোবর পর্যন্ত  ছবি জমা দিতে পারবেন। এর মাধ্যমে প্রত্যেক আলোকচিত্রী তাদের ছবির একটি ভার্চুয়াল গ্যালারি পাচ্ছেন।
 
প্রদর্শনীতে বিচারক হিসাবে থাকবেন দেশের খ্যাতনামা আলোকচিত্রী শিল্পী আবির আব্দুল্লাহ ও তানভীর মুরাদ তপু।
 
ইত্তেফাক/এমএইচ