গাইবান্ধার সাঘাটা উপজেলায় হাতবোমা ও বোমা তৈরির উপকরণ ও সরঞ্জামাদিসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফরিদ উদ্দিন (৪৫) উপজেলার ভুতমারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম রাঘবপুর ভুতমারা (কলেজ মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেশী রোস্তম আলীর বাঁশঝাড় থেকে এসব হাতবোমা ও বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর আগে গ্রেফতার অপর এক আসামির দেয়া তথ্যের ভিত্তিতে জেএমবির এই সদস্যকে আটক করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
