ভাঙ্গুড়ায় তিন ডাকাত গ্রেফতার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৮
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। এরা হলেন, উপজেলার দিলপাশার গ্রামের নান্নু (৪০), নৌবাড়িয়া গ্রামের হোসেন আলী (৩০) ও পৌরসভার ভদ্রপাড়ার আকমল হোসেন (২২)।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘সোমবার রাতে ভাঙ্গুড়া পৌরসভার মাস্টারপাড়া মহল্লার বাসিন্দা  সেনা সদস্য (অব) সার্জেন্ট আবু জাফরের বাড়িতে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় এরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।’
 
ইত্তেফাক/এএসএমইউ