‘রাস্তায় চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৩
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, রাস্তায় কোন চাঁদাবাজি হবে না। কেউ যদি চাঁদাবাজি করে  তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
 
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশের জবাবে তিনি এ কথা জানান।
 
ডিআইজি বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
পরে তিনি ঈদে সড়ক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কমিউনিটি পুলিশের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
 
ইত্তেফাক/ইউবি