বাণিজ্য সম্প্রসারণসহ আইসিটি খাতে নতুন বিনিয়োগ ও পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি সহজ করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব হেদায়েতুল্লাহ্ আল মামুনের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাকের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনুুষ্ঠত বৈঠকে বিসিএস সভাপতি জেষ্ঠ্য সচিবের কাছে আইসিটি খাতে নতুন বিনিয়োগ ও পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি সহজ করার বিষয়ে কয়েকটি প্রস্তাব পেশ করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যুগোপযোগী এ ধরণের উদ্যোগ গ্রহণ করার জন্য বিসিএস সভাপতির প্রসংশা করেন। তিনি বেসরকারি খাতের এ উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য সরকারের তরফে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
প্রস্তাবিত বিষয়াদি নিয়ে দ্রুততার সঙ্গে অগ্রসর হওয়ার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বিসিএস সভাপতিকে পরামর্শ দেন।
ঈদ পরবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ আইসিটি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনায় মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
ইত্তেফাক/এমআই
