নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মহব্বত হোসেন (২০) নামে এক রাজমিস্ত্রী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাঙ্গুরিয়া ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহব্বত হোসেন একই এলাকার খোকা বাবুর ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, সকাল থেকে মুন্নাপাড়া গ্রামের কলেজ পাড়া এলাকায় একরামুলের বাড়িতে রাজমিস্ত্রির সঙ্গে শ্রমিকের কাজ করছিলেন। এ সময় অসাবধানতার কারণে বৈদ্যুতিক তারের সঙ্গে মহব্বত হোসেনের হাত জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
ইত্তেফাক/এমআই
