রাজশাহীতে ২ শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৬
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় গতরাতে দুইজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
 
মৃত ব্যক্তিরা হলো, পাবনা জেলার বানেশ্বর উপজেলার শিবপুর গ্রামের আনসার আলীর পুত্র আনিসুর রহমান (২৮) এবং ঈশ্বরদী উপজেলার আওপাড়া গ্রামের আজাহার আলীর পুত্র হাফিজুর রহমান (২৯)।
 
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, বেলা সাড়ে এগারটায় তারা একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের সৌর প্যানেল বসানোর কাজ করার সময় ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যায় এবং হাফিজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।
 
ইত্তেফাক/এসএস