ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে পুকুরের জলে ডুবে সাকিব নামে শিশুর মৃত্যু হয়েছে।
সাকিব স্থানীয় বীরকামটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। তার বাবার নাম খোকন মিয়া।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে পুকুরে তলিয়ে যায় সাকিব। পরে অনেক খোঁজাখুজির পর তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
