ঝিনাইগাতীতে জাল টাকাসহ আটক ১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অভিযান চালিয়ে জাল টাকাসহ আতাউর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।  
 
শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) লাবনী খন্দকার ডিবি পুলিশের সমন্বয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । আতাউর উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
 
সহকারী পুলিশ সুপার লাবনী খন্দকার বলেন, তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যেতে পারে। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।
 
ইত্তেফাক/ইউবি