নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও দীর্ঘদিন ধরে মেরামত না করার ফলে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটের প্রায় সব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে ঘাটের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে যাত্রী সাধারণের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নগরবাড়ি ঘাটের প্রধান সড়কটি নগরবাড়ি বাসস্ট্যান্ড থেকে রঘুনাথপুর গিয়ে শেষ হয়েছে। রঘুনাথপুর, প্রতাবপুরসহ প্রায় সাত গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এ সড়ক। এর বেশিরভাগ অংশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। এ ছাড়া নগরবাড়ি ঘাট থেকে মেরিন একাডেমির সামনে দিয়ে বাঁধেরহাট পর্যন্ত ১০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে কয়েকশ’ ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
পাবনা সওজ কার্যালয় সূত্রে জানা যায়, শীঘ্রই সড়ক সংস্কারের দরপত্র আহ্বান করা হবে।
ইত্তেফাক/এএন
