পদ্মার ভাঙনে পাঁচ শতাধিক বসতবাড়ি বিলীন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ০২:৪৮
শত চেষ্টা করেও নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা যাচ্ছে না জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির চর কাশিনাথপুরে প্রস্তাবিত রাজবাড়ী সেনানিবাস। গত এক সপ্তাহে ভাঙনে সেনানিবাসের পাশেই চারটি গ্রামের পাঁচ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শীতকালীন মহড়া ও অস্থায়ীভাবে সেনা সদস্যদের থাকার জন্য যে ঘর তৈরি করা হয় তা প্রায় সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট আছে পাশেই রাষ্ট্রপতির গেস্ট হাউজ। সেটা রক্ষা করার  জন্য বাঁশ, বালুর বস্তা ও পাথর দিয়ে বাঁধের ব্যবস্থা করা হয়েছে। তবুও ভাঙন রোধ করা যাচ্ছে না। প্রস্তাবিত রাজবাড়ী সেনানিবাস ২০১৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শীতকালীন মহড়ায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। সেনাবাহিনীর সদস্যদের জন্য অস্থায়ীভাবে দুটি ঘর তৈরি করা হয়। যা এখন নদীগর্ভে বিলীন।
 
স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ ধরে নদীর ভাঙন চলছে। প্রায় চারটি গ্রাম ভেঙে গেছে। সহায়-সম্বলহারা হয়েছে পাঁচ শতাধিক পরিবার। যে ভয়াবহ ভাঙন চলছে তাতে করে সেনানিবাসের শেষচিহ্নও রক্ষা হবে না।
 
 

ইত্তেফাক/এএন