উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কোদালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মরিয়ম বেগম (৩২)। তার স্বামীর নাম আবদুল হামিদ।
তিনি কোদালা বনবিটের আওতাধীন সামাজিক বনায়ন প্রকল্পের একটি বাগানের কেয়ারটেকার ছিলেন। ওসি হুমায়ুন কবির জানান, হত্যার কারণ জানা যায়নি।
