১০ হাজারে মিলবে মটো জি৪ প্লে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩০
এবার বিকাশমান বাজারে আসছে 'মটো জি৪ প্লে'। আপাতত ডিভাইসটি অ্যামাজন ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে। দাম ৮ হাজার ৯৯৯ টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৬০০ টাকা।
 
মটোরোলার নতুন এই ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচার। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেযুক্ত এই ফোনে রয়েছে ৭২০x১২৮০ রেজ্যুলেশন। সঙ্গে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো আপডেট। পাশাপাশি এই ফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়ালকম কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর। এই হ্যান্ডসেটের ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি, ২ জিবি র্যা ম। পাশাপাশি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল মেমরি ১২৮ জিবি পর্যন্ত।
 
২৮০০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন এই ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
 
শাওমি রেডমি ৩এস প্রাইম ফোনটিকে টেক্কা দিতেই মটো জি৪ প্লে উন্মোচন করেছে মটোরোলা।
 
ইত্তেফাক/এএম