কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৮
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চী এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এএসএমইউ