শ্রীপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এরশাদ মিয়া (৩৫) জেলার তাহিরপুর থানার সুন্দরপাহাড়িয়া গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার ভোরে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বৈরাগীরচালাধীন আমান টেক্স থেকে তাকে গ্রেফতার করে। এরশাদ ওই এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে ওই মিলে চাকরি করতেন।
 
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এরশাদকে সুনামগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ