নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নারীসহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে এলাকাবাসী। এরা হলেন, সুনামগঞ্জ জেলার বাসিন্দা জনতা লাকী আক্তার (৩২) ও পূর্বধলা উপজেলার রুক্কু মিয়া (৫৫)।
জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে উপজেলার মানুষউড়া গ্রামে রাত্রিযাপনের কথা বলে নারীসহ দুই/তিনজন ওই বাড়িতে অবস্থান নিয়ে পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে স্থানীয়রা।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ ছয়জনের নামে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
