কুমিল্লায় দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ জন। শুক্রবার জেলার চৌদ্দগ্রাম ও বুড়িচংয়ে এ দু’টি পৃথক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চী এলাকায় মিনি পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের উপরে অবস্থান করা অজ্ঞাতনামা ব্যক্তিরা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে ২ ব্যক্তি মারা যান। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪জন।
এছাড়া আজ বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় জনতা সার্ভিসের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (২৫) নিহত হন। তিনি একই উপজেলার দক্ষিণ সমেশপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
