ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে।
বন্দরের ক্লিয়ারিং ফরোয়ার্ডিং সংগঠন সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিন হিলি বন্দর দিয়ে সকল ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সংগঠনের সভাপতি কামাল হোসেন বাসসকে জানান, ঈদের ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে। তবে, ঈদের ছুটির সময় সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভাবে নাগরিকদের যাতায়াতে ইমিগ্রেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসএস
