রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২৩:০৯

শফিউল আলম

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের বদলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা রেজিস্ট্রার সফিউল আলম পলাশ (৭০) শুক্রবার ইন্তেকাল করেন। একই দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খিসা রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করার পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।