ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরের মাটিডালী এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও বাস চালকদের কাছ থেকে ২৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের অধীনে মহাসড়কে চলা বিপুল সংখ্যক অবৈধ সিএনজিচালিত অটোরিকশা, লাইসেন্সবিহীন ও অবৈধ রুট পারমিটের জন্য চালকদের কাছ থেকে ২৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের পরিদর্শক ছিলেন বিআরটিএ পরিদর্শন সহকারী সেলিম হাসান। ৪র্থ আমর্ড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) সদস্যরা অভিযানে সার্বিক সহয়তা করেন।
