আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪২
 
গাজীপুরের চৌরাস্তা মোড় এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে রাশেদুল হাসান স্বপন আনসারুল্লাহ বাংলা টিমের গাজীপুর জেলার সমন্বয়ক।
 
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহফুদ খান জানান, রাশেদুল হাসান কাশেমপুর কারাগারে বন্দী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সমন্বয়ক মুফতি জসীম উদ্দিন রাহামানিকে বের করার পরিকল্পনা করছিল। এর আগে ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনাটিও গাজীপুরে জয়দেব এলাকায় অবস্থান করে জঙ্গিরা পরিকল্পনা করেছিল। ধারণা করা হচ্ছে, জসীম উদ্দিন রাহামানিকে ছিনিয়ে নেয়ার জন্য এমনিই একটি পরিকল্পনা করা হতে পারে।
 
ইত্তেফাক/আরএ