রায়পুরে শিক্ষককে মারধর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১১:১১
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পাওনা টাকার জন্য আদালতে মামলা করায়  এক শিক্ষককে তার দেনাদার মারধর করেছে বলে অভিযোগ পাওয়ায় গেছে। ঘটনার শিকার দেলোয়ার হোসেন (৩২) শিক্ষক উত্তর-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
 
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে। দেলোয়ার উপজেলার সোনাপুর গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।  শনিবার সকালে দেলোয়ার থানা পুলিশকে ঘটনাটি জানিয়েছে।
 
শিক্ষক দেলোয়ার অভিযোগ করে বলেন, এক বছর আগে পৌর ৭নং ওয়ার্ডের মজিবুর রহমান পল্লী বহুমূখী সমবায় সমিতির ব্যবসার নামে তার কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা নেন। কয়েকদিন আগে টাকা ফেরৎ চাইলে মজিবুর  তাকে আড়াই লাখ টাকার একটি চেক ধরিয়ে দেন। কিন্তু ব্যাংকে কোনো টাকা না থাকায় ও টাকা উদ্ধারে ব্যর্থ হওয়ায় বৃস্পতিবার আদালতে মজিবুরের বিরুদ্ধে একটি মামলা করেন। বিষয়টি জানতে পেরেই শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজারে দেলোয়ারকে দেখতে পেয়ে তোফায়েল তাকে  মারধর ও লাঞ্ছিত করে।’
 
অভিযুক্ত মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘ঘটনাটি মৌখিকভাবে দেলোয়ার নামের এক ব্যক্তি জানিয়েছেন। লিখিত অভিযোগ করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ