তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষরা।
শনিবার বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেন জানান, তীব্র স্রোতের করণে ৩ নম্বর ঘাট ভেঙে যাওয়ায় ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাসসহ কয়েক হাজার যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম-বাণিজ্য) জিল্লুর রহমান জানান, নদীতে স্রোত বেশি থাকায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে ফেরির স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এছাড়া ঈদে বাড়তি যানবাহন ফেরি পারের জন্য আসায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/এএসএস
