কক্সবাজারের উখিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত জিয়া উদ্দিন (২৫) জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিদ্দিক আহমেদের ছেলে। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলার ছোট ইনানী এলাকার মেরিন ড্রাইভ সড়কে একটি পিকাপ-ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ভবনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকাপ-ভ্যানের তিনজনের মৃত্যু হয়।
পুলিশের ধারণা, ‘ইয়াবা ছিনতাইকারীরা’ মোটরসাইকেলে করে পিকাপ-ভ্যানটিকে ধাওয়া দেয়ায় এ ঘটনা ঘটেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দুর্ঘটনা কবলিত পিকাপ-ভ্যানটি থেকে ১৩০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
ইত্তেফাক/এএসএমইউ
