ঈদকে সামনে রেখে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। এতে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার আব্দুল আলিম জানিয়েছেন, শনিবার সকালে শিমুলিয়া ফেরি ঘাটে পাঁচ শতাধিক যান পারাপারে অপেক্ষায় ছিল।
তিনি জাননা, এই রুটে চারটি রো রো ফেরিসহ ১৭টি ফেরি যানবাহন পারাপারে রয়েছে। তবে যানবাহনের চাপ বেশি থাকায় ঘাটে অপেক্ষারত যানের চাপ বাড়ছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, গাড়ির চাপ বেশি থাকার পরও পরিকল্পিতভাবে যানবাহনগুলো পার্কিং করা হচ্ছে।
ইত্তেফাক/এএসএস
