শীতলক্ষ্যায় ট্রলার থেকে ২৪ গরু উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৩
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে মালিকবিহীন ভাসমান একটি ট্রলার থেকে ২৪টি গরু উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে গরুবোঝাই ওই ট্রলারটি উদ্ধার করা হয়।
 
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, ভোরে নদীতে ওই ট্রলারটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে গরুবাহী ট্রলারটি উদ্ধার করে।
 
 
ইত্তেফাক/কেকে