মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য '৫ম গ্লোবাল ফান্ড' সম্মেলনে যোগদানের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে ১৬ সেপ্টেম্বর সেখানে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব সৃষ্টি হয়েছে কানাডা জুরে। আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি কানাডায় থাকা বাংলাদেশিরাও বিষয়টি নিয়ে উচ্ছ্বাসিত।
'ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া' শীর্ষক সম্মেলনে 'টেকসই উন্নয়ন লক্ষ্য' অর্জনে বাংলাদেশের অগ্রগতি এবং এই কার্যক্রমে ধনী দেশগুলোর অর্থ প্রদানের অঙ্গিকার প্রসঙ্গে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
স্থানীয় রিজেন্ট হায়াত হোটেলে জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সেদিনই দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। এই দ্বিপাক্ষিক বৈঠকে কি আলোচনা হবে, তা জানতে চাইলে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, এ ব্যাপারে ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিং-এ জানাবেন।
তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই বৈঠকে বঙ্গবন্ধু হত্যার খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
ইত্তেফাক/আরএ
