টেকনাফে সিএনজি চালকের লাশ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫২
 
টেকনাফের লবণ মাঠ থেকে জাফর আলম (২৮) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়।
 
নিহত সিএনজি চালক টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লানপাড়ার ছৈয়দ হোসন ওরফে লেডুর ছেলে।
 
নিহতের চাচা জিপ চালক মনু জানান, শুক্রবার রাত ৯টার দিকে টেকনাফ পৌর এলাকা থেকে যাত্রী নিয়ে হ্নীলা স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হয় জাফর। সারারাত খোঁজখবর না পাওয়ায় সকালে খুঁজতে বের হলে হ্নীলার রঙ্গিখালী লবণ মাঠে তার লাশ পাওয়া যায়। তবে সিএনজিটি পাওয়া যায়।
 
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে