সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় ১৩ জন, তালায় ৪ জন, কালীগঞ্জে ৮ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/কেকে
