বগুড়ার কাহালু উপজেলায় এক ফিসারিজ ফার্মের পাম্প হাউজের পাহারাদার খুন হয়েছেন। নিহত আবুল কালাম (৪৫) জাহাঙ্গীর এগ্রো ফিসারিজ লিমিটেড নামে ওই ফার্মের পাম্প হাউজের পাহারাদার ছিলেন।
শনিবার সকালে ওই পাম্প হাউজের ভিতরে বিছানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে কালাম বাড়িতে না আসায় তার স্ত্রী পাম্প হাউসে যান। এ সময় হাউসের ভিতরে বিছানার উপর স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।
পুলিশের ধারণা, পাম্প হাউসের পাশে বৈদ্যুতিক লাইনের তিনটি ট্রান্সফরমার দেখতে পাওয়া যায়। দুর্বৃত্তরা ট্রান্সফরমার কয়েল চুরি করতে আসলে কালাম তা দেখে ফেলে। এ কারণকে কালামকে তারা হত্যা করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ইত্তেফাক/এএসএমইউ
