টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, একই পরিবারের নিহত ৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬
  
টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।
 
শনিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুলিশ সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে