নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু, নিখোঁজ ১

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫০
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ডাকাতিয়া নদীতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অপর এক শিক্ষার্থী।
 
শনিবার দুপুরে উপজেলার উদমারা গ্রামের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ওই দুই স্কুলছাত্রী ডুবে যায়। এদের মধ্যে শামিমার (১১) লাশ উদ্ধার করা হয়েছে। ফাতেমা (১০) এখনো নিখোঁজ রয়েছে। উল্লেখ্য, ওই দুই শিশু সাতার জানতো।
 
হাজিমারা পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ