হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ১৭ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই জাহিদ জানান, ওই উপজেলার শিবপাশা গ্রামে শুক্রবার ফুটবল খেলা নিয়ে হিরা মিয়ার ছেলে মুর্শেদ (১৫) ও মনু মিয়ার ছেলে তোফাজ্জলের (১৫) মধ্যে ঝগড়া হয়। বিষয়টি সমাধানের জন্য গ্রামের লোকজন শনিবার সকালে সালিশ বৈঠকে বসে। কিন্তু সালিশ বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/ইউবি
