চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জাফর, রিন্টু সম্পাদক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৮
যশোরের চৌগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
শনিবার প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে দৈনিক ইত্তেফাকের চৌগাছা সংবাদদাতা অধ্যক্ষ আবু জাফরকে  সভাপতি এবং দৈনিক প্রজন্মের ভাবনার স্টাফ রির্পোটার জিয়াউর রহমান রিন্টুকে সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
 
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ- সভাপতি রহিদুল ইসলাম খান (সুবর্ণভূমি), সহ- সভাপতি শিহাব উদ্দীন (দৈনিক যুগান্তর), ইয়াকুব আলী (দৈনিক সমাজের কথা), যুগ্ম সম্পাদক বাবুল আক্তার (দৈনিক স্পন্দন), যুগ্ম সম্পাদক-২ খাজা ফজিল আইজ উজ্জল ( সমাজের কাগজ), সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালিউর রহমান (দৈনিক সকালের খবর), সহ- সাংগঠনিক সম্পাদক এম শাহিন (দৈনিক প্রবাহ), প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম (দৈনিক নওয়াপাড়া), দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন (নিউজ নেশান) অর্থ সম্পাদক আসাদ্জ্জুামান মুক্ত (যায়যায়দিন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কালিমুল্লাহ (এফএনএস), ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম (লোকসমাজ), ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ  (দৈনিক কল্যাণ),  তথ্য ও গবেষণা সম্পাদক শ্যামল কুমার (দৈনিক জনতা)।
 
নির্বাহী সদস্য হলেন- অধ্যাপক আবুল কাশেম (দৈনিক ইনকিলাব), কাজী আশাদুল ইসলাম (আজকের নির বাংলা), আব্দুল কাদের (দৈনিক লোকসমাজ), খালেদুর রহমান (মানবধিকার সংবাদ), শফিকুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), সরোয়ার হোসাইন (দৈনিক বাংলাদেশ সময়), অধ্যাপক সিদ্দিকুর রহমান (দৈনিক তথ্য), ড. আব্দুস শুকুর (দৈনিক যশোর) এম আজিুর রহমান (দৈনিক সংবাদ)।
 
ইত্তেফাক/ইউবি