জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামতে প্রস্তুত :রিজভী

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০০:৩১

গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুনিয়া থেকে সরিয়ে দিতেই খালেদা জিয়াকে কারান্তরালে রেখে চালানো হচ্ছে নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন। গতকাল শনিবার নয়াপল্টন এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রিজভী এ কথা বলেন।