নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ভোলার তজুমদ্দিনের পুকুর থেকে সাবিত্রী রানী দাস (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মহাদেব বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তজুমদ্দিন থানার ওসি একেএম শাহিন মণ্ডল জানান, চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্যা গ্রামের মহাদেব বাড়ি মন্দিরের পূজারী সাবিত্রী রানী শুক্রবার ভোরে ফুল তুলতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজা খুঁজির পর ও তাকে কোথাও পাওয়া যায়নি। স্থানীয়রা শনিবার বিকেলে মন্দিরের পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতারের মর্গে প্রেরন করে।
ইত্তেফাক/ইউবি
