আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪০
আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ছয়টি বুলেটের খোসা ও তিনটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/এমআই