ভেনিজুয়েলার স্বঘোষিত নেতা হুয়ান গুয়াইদো বলেছেন, নিকোলাস মাদুরোর দিন শেষ হয়ে আসছে। যতো দ্রুত সম্ভব সরকারে একটা পরিবর্তন আসবে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে গুয়াইদো এসব কথা বলেন। তিনি জানান, মিত্র দেশগুলো পরিবর্তনের বিষয়ে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সঙ্গে আলাপ করেছে। গুয়াইদা বলেন, মাদুরো ক্রমেই একাকী হয়ে পড়ছেন, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। তিনি মাদুরোর ওপর চাপ সৃষ্টি করার জন্য বিদেশি রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান।
