রংপুরে তিন মোটরসাইকেলসহ আটক ২

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:০২
 
রংপুরের গঙ্গাচড়ায় তিনটি মোটরসাইকেলসহ দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় ওই উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটক জুয়াড়িরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া গ্রামের তোফাজ্জল হক (৪৮) ও চর শংকরদহ গ্রামের হাবিবুর রহমান (৪৫)।
 
গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. জিন্নাত আলী জানান, রাতে একদল জুয়াড়ি পূর্ব ইসলিগ্রামে জুয়া খেলছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
 
ইত্তেফাক/কেকে