শুক্র গ্রহকে ‘ভূতাত্ত্বিকভাবে মৃত ভাবা’ কল্পনাপ্রসূত বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। বিজ্ঞানীরা শুক্রকে ‘ভীষণভাবে জীবিত গ্রহ’ বলে স্বীকার করেছেন। নতুন তথ্যের ভিত্তিতে শুক্র গ্রহের ল্যান্ডস্কেপ বা ভূচিত্র নিয়েও নতুনভাবে ভাবতে শুরু করেছেন বিজ্ঞানীরা। শুক্র গ্রহের জন্য নতুন মিশন ‘এনভিশন’ নিয়ে পরিকল্পনা করছে দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সূর্যের নিকটস্থ গ্রহ শুক্র একটি উষ্ণ গ্রহ। এর ভূপৃষ্ঠের তাপমাত্রা ৫শ’ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুধু তাপমাত্রার জন্যই এই গ্রহটি প্রাণশূন্য নয়। বরং এই গ্রহের উপরিতলের চাপও এত বেশি যে তা সহ্য করা খুবই কষ্টের। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর একটি মহাসমুদ্রে ৯০০ মিটার পানির গভীরে একজন মানুষ যে চাপ অনুভব করবে শুক্রের উপরিতলে সব সময়ই তেমন চাপ বিরাজমান। এনভিশন প্রজেক্টের প্রধান গবেষক ড. রিচার্ড গেইল বলেছেন, পৃথিবী ও শুক্র প্রায় একইরকম অবস্থায়, বলতে গেলে জমজের মতন হয়ে তাদের যাত্রা শুরু করেছিল। -বিবিসি
