বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ২০

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩৪
 
ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার সকাল আটটার দি েএ দুর্ঘটনা ঘটে।
 
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, সকালে পাটুরিয়াগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এসময় উভয় গাড়ির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস