যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার জয়পুরহাট জেলায় ৩’শ ১৩টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উৎসব উদযাপনের জন্য ঈদগাহ ময়দানগুলোকে ইতোমধ্যে সাজানো হয়েছে মনোরম সাজে।
জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঈদ মোবারক লেখা ফেস্টুন ও ব্যানার লাগানো হয়েছে শোভাবর্ধনের জন্য। জয়পুরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জেলার বিশিষ্টজনরা এখানে নামাজ আদায় করবেন। জয়পুরহাট চিনিকল জামে মসজিদে ঈদুল আজহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও কালেক্টরেট ঈদগাহ ময়দান, কাশিয়াবাড়ী ঈদগাহ ময়দান, তালীমূল ইসলাম একাডেমি ঈদগাহ ময়দান, তেঘর হাইস্কুল ঈদগাহ ময়দান ও হাতিল মাংনীপাড়া ঈদগাহ ও করিমনগর লালবাজার ঈদগাহ ময়দানসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ৩১৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৪২টি, পাঁচবিবিতে ৫৩টি, কালাইতে ৮৫টি, ক্ষেতলালে ৬৭টি এবং আক্কেলপুর উপজেলায় ৬৬টি। সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উৎসব উদযাপনের জন্য ঈদগাহ ময়দানগুলোকে সাজানো হয় মনোরম সাজে।
জেলায় সুষ্ঠুভাবে ঈদুল আজহা উদযাপনের জন্য আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্কাউটরা দায়িত্ব পালন করবেন প্রতিটি ঈদগাহে। র্যাব সদস্যরাও সার্বক্ষণিক টহলে থাকবেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর ওয়াস্তে পশু কোরবানি করবেন আল্লাহ তা’লার সন্তুষ্টি লাভের আশায়।
