সৈয়দপুরে কারখানায় অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩২
 
নীলফামারীর সৈয়দপুরের ডায়মন্ড কনফেকশনারীর কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার মালামাল ও অবকাঠামো পুড়ে গেছে। পরে দমকল বাহিনী খবর পেয়ে আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
 
রবিবার ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে শহরের দিনাজপুর সড়কে অবস্থিত ডায়মন্ড কনফেকশনারীর সেমাই ও লাচ্ছা তৈরির কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে তা কারখানায় ছড়িয়ে পড়ে অবকাঠামোসহ তৈরি চকলেট ও লাচ্ছা পুড়ে ছাই হয়। 
 
অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ডায়মন্ড কনফেকশনারীর মালিক আখতার সিদ্দিকী ও বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী মালিক সমিতির নীলফামারী জেলার সভাপতি আখতার সিদ্দিকী পাপ্পু জানান, কারখানার কর্মচারীরা বুঝে ওঠার আগেই শর্ট সার্কিটের আগুনে কারখানার মালামাল পুড়ে যায়। 
 
ইত্তেফাক/কেকে