লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর উদ্দিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে উপজেলার সদর হাজিরহাট পশ্চিম বাজার তালপট্টি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, জামায়াত কর্মী মো. জুলহাস, সাইদুজ্জামান ইমরান ও সাইফুল্লাহ।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ জানান, গোপন বৈঠকের সময় উপজেলা জামায়াতের আমিরসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ইত্তেফাক/কেকে
