টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি লবণ বোঝাই ট্রাক কালিহাতী উপজেলার হাতিয়ায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত ও ট্রাকের চালক আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
ইত্তেফাক/কেকে
