প্রেসিডেন্ট রিগ্যান হত্যা চেষ্টাকারী মুক্ত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৯
 
ঘটনার ৩১ বছর পর মুক্তি পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার জন হিঙ্কলি। রবিবার মানসিক হাসপাতাল থেকে তার ছাড়া পাওয়ার খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
 
১৯৮১ সালে ওয়াশিংটনে একটি হোটেলের বাইরে হিঙ্কলির গুলিতে প্রেসিডেন্ট রিগ্যানসহ মোট চারজন আহত হয়। আদালতে হিঙ্কলি মানসিক বিকারগ্রস্ত বলে প্রমাণিত হওয়া তাকে দোষী সাব্যস্ত করা হয়নি। কিন্তু চিকিৎসার জন্য তাকে ওয়াশিংটনের একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
 
ধারণা করা হয়, হলিউড অভিনেত্রী জোডি ফস্টারের প্রতি এক ধরণের আসক্তি থেকে তাকে প্রভাবিত করতে প্রেসিডেন্ট রিগ্যানকে গুলি করেছিলেন হিঙ্কলি।
 
চলতি বছর জুলাইয়ে হিঙ্কলিকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয় দেশটির আদালত। রায়ে বলা হয়, হিঙ্কলি নিজের জন্য কিংবা মার্কিন জনগণের জন্য এখন আর হুমকি নন। ৬১ বছর বয়সী হিঙ্কলির সর্বশেষ চিকিৎসা প্রতিবেদনের ভিত্তিতে এই রায় দেয়া হয়।
 
ইত্তেফাক/এমএইচ